The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে জাতীয় যুব সংহতির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মোঃ আব্দুল হান্নান – শুক্রবার সকাল দশ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির স্থানীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতির উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) অহব্বায়ক হাজী মোঃ উবায়েদুল হক রেনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহব্বায়ক মোঃ জামাল চৌধুরী, যুগ্ন আহব্বায়ক ও সাবেক চেয়াম্যান মোঃ হাবিবুর রহমান, যুগ্ন আহব্বায়ক রাজু দাস সদস্য সচীব ও সাবেক চেয়ারম্যান মোঃ শাহআলম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ। আলোচনা শেষে মোঃ শাহনুল করিম সেলিমকে সভাপতি মোঃ রুমান তালুকদার কে সাধারণ সম্পাদক, মোঃ রাজিব ভূইয়া সাংগঠনিক সম্পাদক ও মোঃ রুবেল মিয়াকে প্রচার সম্পাদক করে উপজেলা জাতীয় যুব সংহতির একশত এক সদস্য বিশিষ্ট কমিটি ঘটন করা হয়েছে।

Exit mobile version