The voice of Brahmanbaria || Local news means the world is

পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর গ্রামে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব সংবাদদাতা: পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর গ্রামে জুয়াল্লা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ‌্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এ সময় উভয় গোষ্ঠীর অত্যন্ত পক্ষে ১০ জন আহত হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়।
এ ব্যাপারে সাদেকপুর ইউপি চেয়‌ারম্যান ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোরকে জানান, গতকাল বৃহস্প্রতিবার রাতে মোল্লা গোষ্ঠীর এক ছেলেকে জুয়াল্লা গোষ্ঠীর ছেলেরা মারধর করে। এই নিয়ে সকালে দু গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়ার মডেল থানার অফিসার ইনসার্জ আবদুর রউফ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আছে।

Exit mobile version