The voice of Brahmanbaria || Local news means the world is

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের অভিনন্দন ও শুভেচ্ছা


আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর- ৩ (সদর ও বিজয়নগর) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বিগত উপ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিবৃতিতে তিনি বলেন, ঈদ বয়ে আনুক সকলের জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি। ত্যাগ-তিতিার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আমাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপন হয়ে উঠুক আনন্দমুখর। পাশাপাশি তিনি বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আল আমিন যেন ব্রাহ্মণবাড়িয়াবাসীকে পবিত্র ঈদ উদযাপন সুন্দর ও সুষ্ঠুভাবে করার তৌফিক দান করেন।

Exit mobile version