The voice of Brahmanbaria || Local news means the world is

উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব পালনে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন– জেলা প্রশাসক


রোববার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার শ্রী শ্রী কালভৈরব মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত দর্শনার্থী ও সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব পালনে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য জেলা প্রশাসন  ও পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রতিটি পূজামন্ডপে আইনশৃংখলা রায় প্রশাসনের প থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোন বিশৃংখলা দেখা দিলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ ছাল্লাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) রিপন চাকমাসহ জেলা প্রশাসক পত্নী ও অতিরিক্ত জেলা প্রশাসকগণের পত্নীগণ। এ সময় পূজামন্ডপের পুরোহিত গণের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ন চক্রবর্তী, স্বপন ভট্টচার্য্য, মনোরঞ্জন বিশ্বাস, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ। পরে জেলা প্রশাসক বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

Exit mobile version