The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে সনাতন ধর্মামল্বীদের সাথে এমপির মতবিনিময়

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সনাতন ধর্মের লোকদের সাথে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।গত শনিবার রাতে তিনি উপজেলার সিঙ্গারবিল থেকে শুরু করে চম্পকনগর,ইছাপুরা,পত্তন,চান্দুরা এলাকায় বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে সনাতন ধর্মের লোকদের সাথে মতবিনিময় করেন।এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর জহিরুল হক খান বীরপ্রতিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঞা,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,সাধারন সম্পাদক এড.তানবীর ভূঞা,জেলা ওয়ার্কার্স পার্টির নেতা দীপক চৌধুরী বাপ্পী।

Exit mobile version