The voice of Brahmanbaria || Local news means the world is

নিরাপদ বাংলাদেশ অব্যাহত রাখতে হলে আবারো হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে–মোকতাদির চৌধুরী

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য,পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চেীধুরী বলেছেন,বর্তমান মহাজোট সরকার সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে।এদেশের মানুষ এমন ধর্মনিরপেক্ষ অবস্থাই দেখতে চায়।তিনি আরো বলেন,বাংলাদেশে শারদীয়া দূর্গা পূজা ব্যাপক সাড়ম্বরে পালিত হচ্ছে।শেখ হাসিনার সরকার পূজা উদযাপনে সনাতন ধর্মের লোকদের সার্বিক নিরাপত্তা সহ আর্থিক সহায়তারও ব্যবস্থা করেছে।তিনি আরো বলেন, সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ অব্যাহত রাখতে হলে আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।অন্যথায় এদেশ জঙ্গীবাদী আর সাম্প্রদায়িক শক্তির দখলে চলে যাবে। শনিবার রাতে বিজয়নগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।তিনি শনিবার সন্ধার পর সিঙ্গারবিল পূজা মন্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তার পরিদর্শন কর্মসূচী শুরু করেন।এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অব.জহিরুল হক কান বীরপ্রতিক,বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঞা,বিজয়নগর উপজেলা আওযামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,সাধারন সম্পাদক এড.তানবীর ভূঞা,বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Exit mobile version