The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগর সিংহ গ্রাম পূজা মন্ডপে দানবীর শচীন্দ্র লাল সরকারের অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ- রবিবার বিকাল ৩ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের পূজামন্ডপে উক্ত স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা দানবীর শচীন্দ্র লাল সরকার এলাকার দরিদ্র নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন। এ সময়ে তার সাথে ছিলেন নাসিরনগর উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার, উক্ত কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হরবিন্দু মজুমদার, কলেজের ভারপ্রাপ্ত অধ্য পৃথ্বীশ রঞ্জন পোদ্দার, সাংবাদিক মোঃ আব্দুল হান্নান, হাজী ছফিল উদ্দিন, সাবেক মেম্বার মোঃ আবুল বাসার, অবসর প্রাপ্ত প্রধান শিক দিক বিজয় বিশ্বাস। ওই সময়ে দানবীর এলাকার বিভিন্ন গ্রামের ১৫০ জন দরিদ্র মহিলার মধ্যে শাড়ি বিতরণ করেন।

Exit mobile version