The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় অজ্ঞাতনামা যুবক ৮ঘন্টা পর উদ্ধার

প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বিনাউটি ইউপির চাপিয়া গ্রামের পূর্ব দিকের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবক কে উদ্ধার করে কসবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার রাতে কোনো এক সময় ট্রেইন থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা যুবকটি অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে। গতকাল (আজ ১২ অক্টোবর)শনিবার সকাল দশটায় কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে  সংবাদ দিলে তিনি কসবা থানা অফিসার ইনচার্জকে সংবাদটি জানান। জানানোর পর কসবা থানা উপ পুলিশ পরিদর্শক হাফিজ উদ্দিনকে সাথে নিয়ে কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ঘটনা স্থলে গিয়ে যুবকটিকে জীবিত দেখতে পায়। এবং তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কসবা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।এই রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাতনামা যুবকের কোনো নাম পরিচয় জানা সম্বভ হয়নি।এলাকাবাসী জানান দীর্ঘ প্রায় ৭/৮ ঘন্টা যুবকটি নড়াচড়া করলেও উঠে দাঁড়াতে পারেনি। আইনগত ও পুলিশের  ভয়ে কেহ তাকে হাসপাতালে নিয়ে আসেনি।

Exit mobile version