The voice of Brahmanbaria || Local news means the world is

কণ্ঠশিল্পী আরফিন রুমি গ্রেপ্তার

 

ডেস্ক 24 : জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরেফিন রুমিকে শনিবার সকাল পৌনে ৭ টায় নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন আইনে শুক্রবার রাতে মামলাটি করেন এই শিল্পীর প্রথম স্ত্রী অনন্যা।

রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, স্ত্রীর করা মামলায় রুমিকে মোহাম্মদপুর কাটাসুর এলাকার কাদেরাবাদ হাউজিংয়ের নিজ বাসা থেকে সকালে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “নির্যাতনের অভিযোগ এনে এই শিল্পীর স্ত্রী মামলাটি করেন।”

Exit mobile version