The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, ১ ঘন্টা পর ট্রেন ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১ ঘন্টা পর আখাউড়া স্টেশন থেকে রিলিফ ট্রেন গিয়ে ওই ট্রেনটিকে সরিয়ে তালশহর স্টেশনে নিয়ে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল সরকার জানান, রিলিফ ট্রেন গিয়ে ওই ট্রেনটিকে সরিয়ে নিলে ৪ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version