The voice of Brahmanbaria || Local news means the world is

মাদক সেবনে বাঞ্ছারামপুর ছাত্রলীগ নেতসহ ৩ জনের জেল জরিমানা

প্রতিনিধি : ফেন্সিডিল ও মদ্য পানের দায়ে এক ছাত্রলীগ নেতাসহ ৩জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন (২৪), একই উপজেলার ফরদাবাদ গ্রামের  প্রবাসী নাছির উদ্দিন (২৫)কে দুই হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা এবং মুরাদনগর বি.চাপিতলা গ্রামের মাসুদ মিয়া (২৮)কে ১৫ দিনের বিনাশ্রম জেল দিয়ে কুমিল্লা কারাগারে পাঠানের নির্দেশ প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান খান এর আদালতে মাদকসেবিদের হাজির করলে তিনি এ দন্ড দেন। থানা সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জুলহাস উদ্দিন ও নাছির উদ্দিনকে ফেন্সিডিল এবং মাসুদকে বাংলা মদ সেবনরত অবস্থায় সোমবার গভীর রাতে মুরাদনগর থানার উপ-পরিদর্শক মো. আবুল হাছান তাদেরকে গ্রেফতার করে।
Exit mobile version