The voice of Brahmanbaria || Local news means the world is

১৪ বছরেই নিভে গেলো জীবনের আলো


প্রতিনিধি ॥ সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের খাদেম হোসেনের দ্বিতীয় কন্যা জান্নাতুল ফেরদৌস (জান্নাত)  মঙ্গলবার দুপুর ২টায় ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪ বছর। সে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। জান্নাতের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ, জান্নাত গত তিন মাস যাবৎ লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

Exit mobile version