The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সড়ক দূর্ঘটনায় এক দিন মজুর নিহত

সরাইল প্রতিনিধিঃ সরাইলে সড়ক দূর্ঘটনায় ছাদেক মিয়া (৪০) নামের এক দিন মজুর নিহত হয়েছে। গত সোমবার সন্ধায় সরাইল সদরের হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটেছে। নিহত ছাদেকের বাড়ি সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে। সে গোকন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাদেক বিশ্বরোড মোড় থেকে সি এন জি অটোরিক্সায় করে সরাইল গরুর বাজারে যাওয়ার উদ্যেশ্যে রওয়ানা দেয়। চালকের সাথে বসেছিল ছাদেক। হাসপাতাল মোড়ে যাওয়ার পর চলন্ত সি এন জি থেকে ছিটকে পড়ে যায় ছাদেক। এ সময় পেছনের দিক আসা বেপরোয়া গতির যাত্রীবাহী আরেকটি সি এন জি ছাদেককে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সে।

Exit mobile version