The voice of Brahmanbaria || Local news means the world is

শারদীয় দূর্গা উৎসবের শুভেচ্ছায় মোকতাদির চেীধুরী এমপি


আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্থরের সনাতন ধর্মের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য,পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চেীধুরী।  সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।বিবৃতিতে তিনি বলেন,আপনাদের উৎসবের সাথে আমরা একাত্ব।শারদীয়া দূর্গা উতসব আবহমান কাল থেকে বাঙ্গালীর জীবনে এক অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আসে।সকল অশুভ চক্রের বিনাশ প্রার্থনার মধ্য দিয়ে সাড়ম্বরে এই উতসব পালিত হয়।বর্তমান মহাজোট সরকারের আমলে ব্যাপক আয়োজন আর উতসাহ উদ্দীপনায় এই দূর্গা উতসব উদযাপিত হচ্ছে।শেখ হাসিনার সরকার পরিপূর্ণ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।সকল ধর্মের মানুষ সমানভাবে তাদের ধর্মের অধিকার এ সরকারের আমলে ভোগ করছে।প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অংশই হচ্ছে ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা।তিনি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্থরের মানুষকে আহবান জানিয়েছেন শারদীয়া দূর্গা উতসব সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ভূমিকা রাখার। বিবৃতিতে তিনি আরো বলেন, দূর্গা উতসব চলাকালে সকলকে সতর্ক থেকে যেকোনো প্রকার অশুভ ততপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে।তিনি দেশে অশুভ সকল প্রকার অপশক্তিকে রুখে শুভ শক্তির ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সনাতন ধর্মের সকলকে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার অনুরোধ করেন।

Exit mobile version