The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে যুবলীগের প্রতিনিধি সভা


আজহারুল ইসলাম খান শাহ আলম : ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজয়নগর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিনিধি সভা  বিকেলে চম্পকনগর স্থানীয় আওয়ামীলীগ অফিসে উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হক বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এনামূল কবীর ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি এডঃ শাহনুর ইসলাম, মশিউর রহমান লিটন, জহিরুল ইসলাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক রাসেল খান, নুরে আলম সিদ্দিকী, নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া প্রতিনিধি সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Exit mobile version