The voice of Brahmanbaria || Local news means the world is

কেন্দ্রীয় যুবলীগ নেতা মুন্সী বাছিরের ইন্তেকাল

নিজস্ব সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঘোলখার গ্রামের বাসিন্দা ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের জেষ্ঠ্য সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুন্সী বশির আহমেদ বাছির (৬০) গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজধানীর মিরপুর ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। তিনি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয় স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর রাজধানীর তেজগাওয়ের বেগুনবাড়িতে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে। এখানে দ্বিতীয় দফা নামাজে জানাজা হয়। জানাযায় আওয়ামীলীগ ও যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। সেখান থেকে তার লাশ গ্রামের বাড়ি আখাউড়ার ঘোলখারে নিয়ে যাওয়া হয়। বাদ এশা সর্বশেষ নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। এসব জানাজায় শতশত মানুষ অংশ নেন। মুন্সী বশির আহমেদ বাছির ঘোলখার-রানীখার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে ঢাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মুন্সী বশির আহমেদ বাছির এর মৃত্যুতে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহআলম, আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Exit mobile version