The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে যুবলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যুবলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগরে কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক সায়েদুল ইসলাম ভুইয়া বকুল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এন. এনামুল কবির ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তফাজ্জল হোসেন, রুস্তম আলম, ছগির সরকার, তাজ মিয়া, মাইনুদ্দিন মিয়া, কামাল আহাম্মেদ, জাহাঙ্গীর আলম, শাহীন বেপারী, মুন্সি নবী, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ। এসময় তৃনমূলের নেতারা দীর্ঘ ৯ বছরেও যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় এবং বর্তমান কমিটির নিষ্ক্রয়তায় ক্ষোভ প্রকাশ করে দলের বেহালচিত্র তুলে ধরেন। উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলায় ২০০৪ সালের ১৪ এপ্রিল যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Exit mobile version