The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় কন্যাশিশু দিবসে মানববন্ধন

প্রতিনিধি : ”কন্যাশিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্বজয়” এই স্লোগানের মধ্য দিয়ে সোমবার আখাউড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। নারীর অগ্রযাত্রার বিরুদ্ধে সাম্প্রতিক কালে কতিপয় মহলের বিভ্রান্তি ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রেক্ষাপটে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে, প্রশাসনের আয়োজনে নারী পুরুষের অংশ গ্রহণে উম্মুক্ত অন্তরঙ্গ সংলাপের ধারাবাহিকতায় ও কন্যাশিশু দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্ত্বরে মাবনববন্ধন কর্মসুচি পালন করা হয়। এতে অংশ নেয় উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খুরশীদ শাহরিয়র, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা বুলবুল আক্তার,  মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার প্রমুখ।  

Exit mobile version