The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে দিশারি সমাজ কল্যান সংসদের বৃক্ষরোপন কর্মসূচি পালন

আজহারুল ইসলাম খান শাহ আলম, : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে দিশারি সমাজ কল্যান সংসদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ইসলামপুর বাজার থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত রাস্তার পাশে বনজ বৃক্ষ রোপন করেছে। উক্ত বৃরোপন কর্মসূচিতে দিশারি সমাজ কল্যান সংসদের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জি.কে মাঈনউদ্দিন, বিজয়নগর প্রেসকাবের সাধারন সম্পাদক মোঃ জিয়াদুল হক, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এফতেহারুল ইসলাম শামীম, শাহীন মোল্লা, ইকবাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version