The voice of Brahmanbaria || Local news means the world is

জাকেরপার্টি বাস্তুহারাফ্রন্টের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কসবা প্রতিনিধিঃ জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্টের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৩ইং গত ২৬ সেপ্টেম্বর আগারগাও ঢাকায় পালিত হয়েছে। জাকেরপার্টির  মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য  মুন্সি আব্দুল লতিফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সহ সভাপতি মো.রশীদ উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক এম.এ.রশীদ, জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্টের ঢাকা উওর বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমীর হোসেন, জাকেরপার্টি তেজগাও থানা জাকের পার্টি সভাপতি মোহাম্মদ হোসেন প্রমুখ। জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক মো.নুরুল আলম ভুঞার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য  রাখেন জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্টের কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, গাজীপুর জেলার সভাপতি মেছবা উদ্দিন, কুষ্টিয়া জেলার সভাপতি খোদাবক্স প্রমুখ। প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দরা দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভু উদ্বোধন করেন।

Exit mobile version