The voice of Brahmanbaria || Local news means the world is

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গনতন্ত্র ও ইমলামী-মূলবোধ রক্ষায় ধানের শীষে ভোট দিন: হারুন-আল-রশীদ

গতকাল শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্জ্ব এডঃ হারুন-আল-রশীদ তার নিজ বাসভবন থেকে নাটাই উঃ গনসংযোগের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় জেলা ছাত্র দলের, যুবদলের ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী প্রায় ৩ শতাধিক মোটর সাইকেলের শোভাযাত্রা সহ তারঁ সঙ্গে উক্ত গন-সংযোগে অংশ নেয়। তাছাড়াও জেলা বিএনপি’র সহ সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর মোবারক মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তাহার চোধুরী, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক মোঃ আজিজুল হক, সমাজ কল্যাণ সম্পাদক টিটু মোল্লা, এডঃ সামসুজ্জামান চৌধুরী খানম, সহ-শিক্ষা সম্পাদক নিয়ামুল হক, সহ প্রচার সম্পাদক মোঃ মাহিন, বিজয়নগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডঃ লিটন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীন, শাহ আলম, বাবুল মেম্বার, শেখ রায়হান ও সুজন, জাকির, এডঃ হানিফ, এডঃ ইমাম হোসেন, হাসেন আল মামুন, শেখ ছাদির, কদর মাহবুব সিদ্দিকী, ফরিদ মিয়া, জেলা ছাত্রদলের সহ সম্পাদক দেলোওয়ার হোসেন দিলারা, তাওয়াবুল ইসলাম কাজল, নাসির, হেলাল রুবেল, সোহেল,সজীব ও যুবদলের মাহবুবুর সহমান সহ আরও অন্যান্য নেতা কর্মী উক্ত গনসংযোগের কার্যক্রমে হারুন-আল-রশীদের সঙ্গী হন। এ সময় তিনি নাটাই(দঃ) ইউনিয়নে ব্যাপক গনসংযোগ করেন। তাছাড়াও বিরাশার বাস স্টেন্ড ও নাটাই বটতলী বাজারে, ক্ষুদ্র বিবাড়ীয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ হেকিমের সভাপতিত্বে, রাজঘর-খরিয়ারার সাবেক চেয়ারম্যান আঃ রউফের সভাপতিত্বে, বিহাইরের ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি দারু মিয়ার সভাপতিত্বে  ওয়ার্ড বিত্তিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত গনসংযোগে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক স্থায়ী নেতা কর্মী উপস্থিত ছিলেন।  (পেস বিজ্ঞপ্তি)

Exit mobile version