The voice of Brahmanbaria || Local news means the world is

ভারতীয় গাঁজাবাহী ট্রাকসহ দুইজন গ্রেফতার

 

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় গাঁজাবাহী ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। শুক্রবার কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ডিমাতলা গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র রুহুল আমিন ওরফে রুবেল (৩০) ও বগুড়া সদর উপজেলার কালিবালা গ্রামের মো. হৈবর মিয়ার পুত্র মো. রকি (২০)। এসময় তাদের জিম্মা থেকে ১৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধারসহ গাঁজাবাহী এশটি ট্রাক জব্দ করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মহাসড়কের দক্ষিণ জাঙ্গাল এলাকায় অভিযান চালায়। এসময় ওই গ্রামের পূর্বপাড়ার আমজাদ আলীর বাড়ির পূর্বপাশ থেকে ভারতীয় গাঁজাবাহী ওই ট্রাকটি আটকসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Exit mobile version