The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর উপজেলা প্রেসক্লাবে ইউএনওর সংবর্ধনা

এস এ রুবেল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও আ.ন.ম নাজিম উদ্দীনের বিদায় ও নবাগত ইউএনওর আবু শাহেদ চৌধুরী কে  উপজেলা প্রেকাবের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। ক্লাব সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীনগর থানার ওসি মো: আবু জাফর, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন চৌধুরী সাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম শাহন, অত্র কাবের সেক্রেটারী রেজাউল করিম বাবুল, সহ সভাপতি উয়াজেদ উল্লাহ জসিম, সাংগঠনিক সম্পাদক খান জাহান আলী চৌধুরী, অর্থ সম্পাদক ইদন খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম.জসিম উদ্দিন। সভা পরিচালনা করেন অত্র কাবের সহ-সাধারন সম্পাদক মো: নূরে আলম বিপ্লব। বক্তারা আ.ন.ম. নাজিম উদ্দীনের ভুয়শী প্রশংসা করে বলেন, কর্ম দক্ষতায় পারদর্শী, সৎ ও নিষ্ঠাবান অফিসার নবীনগর উপজেলাবাসী হারিয়েছে। নবাগত ইউএনও পূর্বের ইউএনওর ধারাবাহিকতা রেখে উন্নয়নমূলক কাজ করার জন্য গুরুত্বারূপ করেন। পরে সংবর্ধিত অতিথিদেরকে নবীনগর উপজেলা প্রেসকাবের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া অফিসার্স কাব, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ ও পৌরসভা পৃথক পৃথক ভাবে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা দেওয়া হয়।

Exit mobile version