The voice of Brahmanbaria || Local news means the world is

অবিলম্বে জেলা বিএনপি ও ছাত্রদলের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার কর.. জেলা ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না, সাবেক ছাত্রনেতা জয়ন্ত চক্রবর্তীসহ সকল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ইঞ্জিঃ খালেদ হোসেন মাহমুদ শ্যামল এর বাস ভবনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবির আখন্দ এর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণ বলেন, বর্তমান স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকারের এজেন্ট শিক্ষাগত যোগত্য হীন সমাজের নানা অপকর্মের হোতা ও নানা অপকর্মের দায়ে বিভিন্ন সময় জুতা পেটা খাওয়া ব্যাক্তি, অস্বিত্বহীন ভূতুরে সংগঠন বিএন এফ’র দালাল ও বিশেষ একটি সংস্থার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মানুষকে ব্লেক মেইল  করে অর্থ আত্বসাৎকারী ” চমন শিকদার জুলকার নাইন” এর দায়ের করা হীন উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবী জানানো হয়। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেল ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন, এনামুল হক জুয়েল, শরিফুল আলম লিটন, শিহাব উদ্দিন চপল, যুগ্ম সম্পাদক বায়েজিদ আহমেদ হেলালের পরিচালানায় আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ মোহামম্দ হাফিজউল্লাহ, যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর, আজহার হোসেন চৌধুরী দিদার, ইসমাই্ল হোসেন উজ্জল, এনামুল হক এনাম, সহ- সাংগঠনিক সম্পাদক অচিউদ্দিন মেহেদি প্রমূখ।(প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version