The voice of Brahmanbaria || Local news means the world is

বিদেশী মদসহ ৩ ভূয়া সাংবাদিক গ্রেফতার

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার চান্দি গ্রাম থেকে সাংবাদিক পরিচয় দানকারী ৩ ভূয়া সাংবাদিককে ২০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রাম থেকে শহরে আসার পথে গ্রামবাসী সাংবাদিক পরিচয় দানকারী ৩ যুবককে মদসহ আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরা হলো পৌর এলাকার ফুলবাড়িয়া মহলার রিপন মিয়া (৩৫), এমরান মিয়া (৩০) এবং মনির হোসেন (২৫)। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকার পরিচয় দিয়ে এরা দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য বহন করে এনে শহরের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে একটি কার্টুনে ভর্তি ২০ বোতল বিদেশী মদ ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার আইনে মামলা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

Exit mobile version