বিজয়নগর সীমান্তে টহল বিজিবির হাতে দুটি, অটোরিক্সাসহ বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ আটক
admin
আজহারুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়ীয়া (বিজয়নগর) থেকে : ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার আলীনগর বিজিবি বিশেষ ক্যাম্পের একদল জওয়ান বুধবার ভোর রাতে দুটি সিএনজি (অটোরিক্সা) ভর্তি অবৈধ পিরানহা মাছ আটক করেছে। ক্যাম্পের ল্যান্স নায়েক মাহবুবের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বড় কুড়ি পাইকা এলাকায় টহল দেওয়ার সময় দুটি সিএনজি (অটোরিক্সা)র গতিবিধি ল্য করে বিজিবির সদস্যরা আটকাতে সিগনাল দিলে চালক দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবি অটোরিক্সা তল্লাসি চালিয়ে ১ হাজার কেজি অবৈধ পিরানহা মাছ আটক করে। বিজিবি জানায়, ভারতে পাচারের জন্যই মাছগুলো সীমান্তে নিয়ে আসা হয়েছিল।