The voice of Brahmanbaria || Local news means the world is

মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল


প্রতিবেদক : মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বুধবার দুপুরে জেলা বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে শহরের রেলগেইট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণিশেষে প্রেসকাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা যুবদলের আহবায়ক মনির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ.বি.এম. মোমিনুল হক, যুবদলের যুগ্ম আহবায়ক আলী আজম, মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উল্লাহ, সদর থানা ছাত্রদলের আহবায়ক আশিকুল ইসলাম সুমন প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনে বিএনএফ’র কার্যক্রম পরিচালনার অভিযোগে ইন্ড্রাস্ট্রিয়াল স্কুলের সুপারিনটেনডেন্টর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে ইন্ডাস্ট্রিয়াল স্কুলের সুপারিটেনডেন্ট চমন সিকান্দার জুলকারনাইন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Exit mobile version