The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 


সংবাদদাতা ॥ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভুইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদীত চার্জ গঠনের প্রতিবাদে কেন্দ্রীয়  ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরে বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ নাছির উদ্দিনের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা আবদুল আলীম,জমসেদ মিয়া, রাকিব চৌধুরী, কে এম মারজান, রনি , সাহাঙ্গীর মিয়া, ইমাম হোসেন, কাজল,জাবেদ হোসেন, ইয়াসিন মিয়া,সালমান ও আল-আমিন প্রমূখ। বক্তারা নেতৃবৃন্দের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদীত  চার্জ গঠনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

Exit mobile version