|
প্রতিনিধি : আখাউড়ায় মোগড়া বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা ১৮ শতক সরকারী ভূমি উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার উপজেলা ভূমি কর্মকর্তা সুরাইয়া আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধারকৃত এসব ভূমি পরে বৈধ লীজধারীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়। ভূমি কর্মকর্তা সুরাইয়া আক্তার জানান, এসব সম্পত্তি দীর্ঘদিন যাবত স্থানীয় কিছু লোকজন দখল করে রাখে। বৈধ লীজধারীদের আবেদনের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। |