The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মুঠোফোনে বার্তালাপ করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
জানা যায়, মুঠোফোনে বার্তালাপ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলার দৌলতপুর বাজারে মদন মিয়া ও শাজাহান মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় গুরুতর আহত সুবল মিয়া (৩৫), মদন মিয়া (২৫), নুরুল আলম (২২), শাজাহান মিয়া (৫০), মিজান মিয়া (৬০) কে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়।

Exit mobile version