The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগর বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে অভিভাবকদের সাথে প্রতিষ্টাতার মতবিনিময় সভা

মোঃ আব্দুল হান্নান ঃ রবিবার দুপুর ১২ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে অভিভাবকদের নিয়ে প্রতিষ্ঠাতার এক মতবিনিময় সভা কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী ছফিল উদ্দিন। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হরবিন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্য পৃথ্বীশ রঞ্জন পোদ্দার। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন সুবিমল ভূইয়া, রাখেশ বর্ধন,পরিমল চক্রবর্তী,জগদীশ সরকার,কবির মিয়া,পল্লব পোদ্দার। ছাত্রছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন প্রিয়াংকা সরকার। প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ভাল ভাবে পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন লেখাপড়ার মান ও কলেজের সুনাম বজায় রাখতে আমার যা যা করণীয় ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমি যথাযথ ভাবে তা পালন করার চেষ্ঠা করব।  তিনি ছাত্রছাত্রীদের মাঝে আমৃত্যু বেচে থাকতে চান। আলোচনা সভাটি পরিচালনা করেন উক্ত স্কুল এন্ড কলেজের প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী।

Exit mobile version