The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ইউপি চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার

মোহাম্মদ মাসুদ , সরাইল  :  সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ নুরুল হকের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করেছেন ১১ ইউপি সদস্য। অনাস্থা দেওয়ার দশ দিন পর গত ১৪ সেপ্টেম্বর এক সালিস বৈঠকের মাধ্যমে ওই প্রস্তাব প্রত্যাহার করা হয়।
পানিশ্বর ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়নের গন্যমান্য কিছু উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এ বিষয়ে নিস্পত্তি সভা বসে। সভায় অনাস্থা প্রদানকারী সকল সদস্য তাদের ভুল স্বীকার করে সর্ব সম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নেন। বিষয়টি তারা লিখিত ভাবে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গত ১৫ সেপ্টেম্বর অবহিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন অনাস্থা প্রস্তাব প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version