The voice of Brahmanbaria || Local news means the world is

লোডশেডিং কমানোর দাবিতে আখাউড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

প্রতিনিধি : বিদ্যুতের লোডশেডিং কমানোর দাবিতে ব্রা‏হ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিস ঘেরাও করেছে গ্রামবাসী। শনিবার দুপুরে কড্ডা ও চান্দি গ্রামের শতাধিক লোকজন পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে লোডশেডিং কমানোর দাবি জানায়। পরে আখাউড়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আবুল কালাম বিষয়টি নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিলে গ্রামবাসী ঘেরাও কর্মসূচী প্রত্যাহার করে নেয়।

Exit mobile version