The voice of Brahmanbaria || Local news means the world is

খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে অগ্নিকাণ্ড, আহত ৬

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলের (সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন)  খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের দু্টি কক্ষ পুড়ে গেছে।  আগুনের খবর শুনে হাসপাতাল ভবনের ওপর তলা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বহুতল এ ভবনের নিচ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, সন্ধ্যায় খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের নিচ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি কক্ষে ছড়িয়ে পড়ে।

Exit mobile version