The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ৬ ডাকাত গ্রেফতার

মোঃ আব্দুল হান্নান : বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চান্দেরপাড়া ও নুরপুরের কুখ্যাত ৬ ডাকাত কে নুরপুর ও নোয়াপাড়া থেকে গ্রেফতার করতে সহ্মম হয়েছে। গ্রেপতাকৃত ডাকাতরা হচ্ছে নুরপুর গ্রামের আবুল মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া ২৫, আলী হোসেনের ছেলে মোঃদুলাল মিয়া(৩০)
চান্দেরপাড়া গ্রামের মোঃ আদম খাঁর ছেলে মোহাম্মদ খাঁ (৩৫), মোঃঈসমাইল খাঁর ছেলে মোঃ এলেম খাঁন, মোনায়েম খাঁর ছেলে মোঃ ওসমান খাঁ (৩৫) ও মোঃ মোনায়েম খাঁর ছেলে মোঃ আলম খাঁ  ৩০। পুলিশ জানায় তাদের বিরুদ্বে  থানা ও আদালতে একাদিক চুরি ডাকাতির মামলা রয়েছে । তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় চুরি ডাকাতি করে ত্রাসের রাজত্ব করে আসছিল । তাদের গ্রেফতারে এলাকায় স্বত্বি ফিরে  এসেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version