|
প্রতিবেদক ঃ হরতালের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ শহরে হরতাল বিরোধী মিছিল বের করে। মিছিলটি শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জনগন এই হরতাল প্রত্যাখান করেছে। কাদের মোল্লার ফাসির রায়ে জনগন স্বস্থির নি:স্বাস ফেলেছে। |