The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে উপজেলা জামাতের প্রচার সম্পাদক গ্রেপ্তার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জামাতে ইসলামীর প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ মফিজ (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পঞ্চবটি মহল্লার মৃত শেখ সিরাজ মিয়ার পুত্র। তার বিরুদ্ধে বিগত কয়েকটি হরতালে নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগে নবীনগর থানায় মামলা রয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ চৌধুরি জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ওই জামাত নেতাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নবীনগর থানায় গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা রয়েছে।

Exit mobile version