The voice of Brahmanbaria || Local news means the world is

নির্মম হত্যাকান্ডের শিকার মাইক্রোবাস শ্রমিক বিল্লালের আত্বার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাইক্রোবাস শ্রমিক কাজীপাড়ার বাসিন্দা বিল্লাল মিয়া (২৮) এর আত্বার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জেলা হালকা মাইক্রোবাস মালিক ও শ্রমিক সমিতির আয়োজনে দক্ষিণ পৈরতলা মাইক্রোবাস ষ্ট্যান্ডে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল ও দোয়া পরিচালনা করেন, পৈরতলা খাঁ বাড়ি জামে মসজিদের খতিব, হাবিবুর রহমান বেলালী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মালিক সমিতির সভাপতি কাজী ফেরদৌস, সাধারন সম্পাদক কবির উদ্দিন রিপন, সিনিয়র সহ-সভাপতি এস এম নাদির উদ্দিন, শ্রমিক সমিতির সভাপতি এস.এম. আমিন, সাধারন সম্পাদক খবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক টিপু মিয়া, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলাল উদ্দিন আলাল, ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, হযরত মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।  এছাড়াও জেলার বিভিন্ন মাইক্রোবাস ষ্ট্যান্ডের পরিচালকবৃন্দ, সদস্যবৃন্দ ও এলাকাবাসী এতে অংশ নেন।
এসময় বিল্লালের দীর্ঘ দিনের সহকর্মী, বন্ধু, এলাকাবাসী তার আত্বার মাগফেরাত কামনা করে, এই নিষ্ঠুর হত্যাকান্ডের দ্রুত বিচার দাবী করেন।

উল্লেখ্য, গত ১১ সেপ্টম্বর শহরের কাজীপাড়ায় চোর সন্দেহে মাইক্রোচালক বিল্লাল মিয়াকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

Exit mobile version