The voice of Brahmanbaria || Local news means the world is

কাদের মোল্লার ফাঁসির রায়ে বাঞ্ছারামপুরে আনন্দ মিছিল


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ে আনন্দ মিছিল করেছে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ।
রায় ঘোষনার পর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম ইসহাক, সাবেক ভিপি বিল্লাল হোসেন, মাসুদ রানা, জিয়াউল হক বাদল, সৈয়দ মোঃ আজিজ, জুয়েল আহমেদ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ সাবের আহমেদ, মির্জা মাহবুব, মোঃ হোসেন খোকন, সবুজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।   

Exit mobile version