The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে পুলিশ কর্মকর্তার আকষ্মিক মৃত্যু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর আলম (৩২) আকষ্মিক মৃত্যু বরণ করেছেন।  রোববার বেলা ১১টার দিকে থানায় কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আল মামুন জানান, এএসআই মো. জাহাঙ্গীর আলম হৃদযন্ত্রের ক্রিয়া (হার্ট এ্যাটাক) বন্ধ হয়ে মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদ চকিয়া গ্রামে।

বেলা ৩টায় থানা চত্বরে তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় কয়েকশ মানুষ অংশ নেয়। পরে তাকে চট্টগ্রামের গ্রামের বাড়িতে পারিবারিকভাবে দাফন করা হবে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।

Exit mobile version