The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে চোরাই ট্রাক্টরসহ ৩ চোর আটক

সংবাদদাতা : রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি চোরাই ট্রাক্টরসহ ৩ চোরকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, সকালে উপজেলার চান্দুরা-রামপুর বাজার থেকে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের একটি মাহিন্দ্র ট্রাক্টর চুরি করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই শাহ আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ধাওয়া করে তাদের উপজেলার শ্রীপুর রাস্তার মোড় থেকে ৩ চোর সহ গাড়িটি আটক করে। এসময় আরো ৩ চোর পালিয়ে যেতে সম হয়। আটককৃতরা হলো হানিফ মিয়া (২৪), দুলাল মিয়া (১৮), শামীম মিয়া (১৮)। তাদের বাড়ি সদর উপজেলার রাধিকার বিরামপুরে।

Exit mobile version