The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মেঠোপথের ব্যাতিক্রমী উদ্যোগ

এস.এ.রুবেল //  নবীনগর সদরে পত্রিকা প্রেমী জনসাধারনের সুবিধার্থে সামাজিক সাংস্কৃতিক সংগঠন মেঠোপথ এক ব্যাতিক্রমধর্মী  উদ্দ্যোগ হাতে নিয়েছে।
আজ রবিবার থেকে প্রতিদিন প্রকাশিত জাতীয় দৈনিক গুলোর একটি সর্বসাধারনের বিনামূল্যে পড়ার জন্য একটি বোর্ড স্থাপন করা হয়েছে।
সমবায় মার্কেট সম্মুখে বোর্ডটি স্থাপন করা হয়।
মেঠোপথের সভাপতি সাইফুল ইসলাম হকি এই ব্যতিক্রমী সামাজিক কাজের উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কাউছার আলম অপু, সহিদ হোসেন মিলন, জিয়াউদ্দিন মুকুল, সাইদুর রহমান লিটন, নজরুল ইসলাম কাজল, তানভির প্রমুখ।সাইফুল ইসলাম হকি বলেন,স্কুলপড়–য়া ছাত্র ছাত্রী সহ অনেকেই পত্রিকা পড়ার অভ্যাস থাকলেও পত্রিকা কিনে অনেক পাঠকের তা পড়া হয়না। তাদের কথা বিবেচনা করেই এ উদ্দ্যোগ হাতে নেওয়া হয়েছে।

Exit mobile version