The voice of Brahmanbaria || Local news means the world is

ভূতুরে কান্ড


এস.এ.রুবেল নবীনগর: নবীনগরে কোর্ট রোডে অবস্থিত আল্পনা জুয়েলার্সের দোকানে স্বর্ন বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন কুয়েত ফেরত কুড়ের পার এলাকার আক্তার হুসেন।
সূত্র জানায়,  আক্তার হুসেন ৪ ভরি স্বর্ন নিয়ে বিক্রি করার উদ্দ্যেশে আজ রোববার দুপুরে স্বর্ন বিক্রি করতে আল্পনা জুয়েলার্সে যান। দাম দর শেষে টাকা হাতে নিয়ে দোকান থেকে বেরুতে গেলে বিপত্তি ঘটে।
দোকানের মালিক অশিক দাশ আর আক্তার হুসেনের মাঝে চলে তর্কাতর্কি। স্বর্নের আর হদিস পাওয়া যায়না। পুরো দোকান তন্নতন্ন করে খোজা হল। বাদ পরেনি বিক্রেতাও তার পুরো দেহ তলাসি করা হল। স্বর্নের আর দেখা মেলে না।
অবশেষে গ্রাম্য শালিশের মধ্য দিয়ে ঘটনার সমঝোতা হবে বলে জানা যায়।
এ ব্যাপারে উপজেলা বনিক সমিতির সভাপতি সমর দাশ জানান, ঘটনাটি অপ্রত্যাশিত, এমন ঘটনা কারও কাম্য নয়। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

Exit mobile version