The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্ভোধন

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে সীমান্ত কমপ্লেক্ষের এর দ্বিতীয় তলায় শুক্রবার সন্ধ্যায় কসবা স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সীমান্ত কমপ্লেক্সের চেয়ারম্যান কাজী আজহারুল ইসলাম।

কসবা স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান সাইফুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা পশ্চিম ইউপির চেয়ারম্যান জহিরুল হক খান, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, প্রমুখ। বক্তব্য রাখেন ডাক্তার মো. ডবল্লাল হোসেন, এস এম আজাদ মানিক প্রমুখ।মিলাদ ও দোয়ার পরিশেষে ফিতা কেটে কসবা স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভু উদ্বোধন করা হয়।

Exit mobile version