The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে অটো চালকের লাশ উদ্ধার

এস এ রুবেল  নবীনগরর : নবীনগর থানা পুলিশ আজ শুক্রবার সকালে উপজেলার জাফরপুর গ্রামের কবরস্থান সংলগ্ন ফসলী জমি থেকে ১ তরুনের লাশ উদ্ধার করেছে।
নিহতের নাম আপন (১৫) সে পার্শবর্ত্তী মুরাদনগর উপজেলার গাজীপুর গ্রামের ফরিদ মিয়ার পুত্র।
সূত্র জানায়, আপন গতকাল বাঙ্গরা থেকে অটোতে যাত্রী নিয়ে নবীনগর আসার পর থেকেই নিখোজ হন। তার পরিবারের লোকজন আজ সকালে জাফরপুর কবরস্থানে এসে নিহতের লাশ সনাক্ত করেন।
নিহতের পরিবার অভিযোগ করেন, কাসেমপুর বাজারের গ্যারেজ মালিক মাঈনউদ্দিনের সাথে অটোতে চার্জ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটানো হয়।
তাছারা ও আপন নিখোজ হবার পর নিহতের আত্বীয় স্বজন গতকাল রাত ১ টার দিকে শ্রীরামপুর থেকে অটোরিক্সা সহ মাঈনউদ্দিনকে আটক করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ৩ ব্যাক্তিকে পুলিশ আটক করেছে।  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা  হয়েছে।

Exit mobile version