The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন খসড়া ভোটার তালিকা প্রকাশ


প্রতিনিধিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড, জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের ঘোষিত তফসিল মোতাবেক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচনে ১৬১৭জন মুক্তিযোদ্ধার খসড়া ভোটার তালিকা গতকাল উপজেলা পরিষদ কার্যালয়ে প্রকাশ করা হয়। নির্বাচন রেজিষ্ট্রেশন অফিসার এসিল্যান্ড সন্দ্বীপ কুমার সিংহ বলেন, খসড়া ভোটার তালিকার উপর দাবী, আপত্তি ও সংশোধনী গ্রহনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর। নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল ২৬ সেপ্টেম্বর, বাছাই ২৮ সেপ্টেম্বর, প্রত্যাহার ১ অক্টোবর এবং ভোট গ্রহন করা হবে ২১ অক্টোবর।
আসন্ন নির্বাচনে উপজেলা কমান্ডার পদে বর্তমান কমান্ডার শামছুল আলম শাহন ও সাবেক কমান্ডার এমদাদুল হক সহ প্রতিদ্বন্ধি প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ভোট চাইছেন। নবীনগর মুক্তিযোদ্ধা নির্বাচনে সরগরম হয়ে উঠেছে।

Exit mobile version