The voice of Brahmanbaria || Local news means the world is

ড্রোন মোতায়েনের বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই : ভারতীয় হাইকমিশনার

প্রতিনিধি : বুধবার সকালে আখাউড়া স্থল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন। এসময় তার সাথে ছিলেন ঢাকাস্থ হাই কমিশনের কাউন্সিলর চন্দ্রিমা রায়, ফার্স্ট সেক্রেটারী বিজয় সিলভার্স ও বাংলাদেশ স্থল বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মো: মোয়াজ্জউদ্দিন আহমেদ।  বেলা এগারটায় তিনি ঢাকা থেকে সড়ক পথে আখাউড় বন্দরে আসেন। এসময় তিনি স্থল শুল্ক বিভাগের সহকারী কমিশনার সহিদুল ইসলাম, বন্দর সুপারিনটেনডেন্ট আব্দূল হামিদসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মিলিত হন। পরে তিনি বন্দরের অবকাঠমো গত বিভিন্ন দিক পর্যবেণ করেন। পরে তিনি ত্রিপুরায় যান। সেখানে তিনি নির্মাণাধীন আগরতলা স্থল বন্দরের ইমিগ্রেশন ভবনের কাজের অগ্রগতি দেখবেন এবং ভারতীয় একটি আন্ত:মন্ত্রণলায়ের সভায় যোগ দিবেন বলে সাংবাদিকদের জানান।

ত্রিপুরা যাবার সময় নো ম্যান্স ল্যান্ডে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে ভারতীয় ড্রোন মোতায়েনের বিষয়টি তিনি পত্রিকায় পড়েছেন। এ ব্যাপারে তার কাছে সরকারী কোন তথ্য নেই। তিনি বলেন, ভারতীয় একটি পত্রিকায় প্রথমে এ খবরটি ছাপা হয়। পরে ওই পত্রিকার সূত্র থেকে বাংলাদেশের কয়েকটি পত্রিকায় সংবাদটি ছাপা হয়। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি করতে হলে দুই দেশের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রী, বিজিবি ও বিএসএফ প্রধানসহ দুই দেশের সরকারী পর্যায়ে আলোচনা করতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, কোন হত্যাই কাম্য নয়। হোক সেটা বাংলাদেশী, হোক ভারতীয়। তিনি বলেন গত ২/৩ বছরে সীমান্ত হত্যা অনেক কমে এসেছে। সীমান্ত কমিয়ে আনতে আমরা প্রতিজ্ঞবদ্ধ। তবে এটি  বন্ধ করতে হলে দুই দেশেই যৌথভাবে সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে।  
এদিকে স্থল বন্দর কর্তৃপরে  চেয়ারম্যান মো: মোয়াজ্জেমউদ্দিন বলেন, তারা এসেছেন বন্দরের অবকাঠামো পর্যবেণ করতে। প্রয়োজনে ভবিষ্যতে ফ্যাসিলিটি বাড়ানো যাবে কিনা তারা জানতে চেয়েছেন। তারা সন্তোষ প্রকাশ করেছেন।

Exit mobile version