The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে আর্ন্তজাতিক নৌ-বন্দর ও সার কারখানা পরিদর্শন করলেন ড্যান ডব্লিউ মজিনা

প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সেমাবার সকালে আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌ-বন্দর ও আশুগঞ্জ সারকারখানা পরিদর্শন করেছেন।
এ সময় তার সাথে মার্কিন রাস্ট্রদূতের স্ত্রী গ্রেস মজিনা, দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা এন্ডি এম কটন,লুবাইন মাসুম, বিদ্যুৎ কেন্দ্রে ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আলম ,পরিচালক কারিগরি মোঃ সাজ্জাদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ ছাল্লাল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ও সহকারি পুলিশ সুপার মোঃ শাহ আলম বাকাউলসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

আশুগঞ্জ উপজেলা চেয়াম্যান মো. আনিছুর রহমান আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌ-বন্দর ও আশুগঞ্জ সারকাখানা ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ সারকাখানা বিষয়ে সার্বিক বিষয় অবহিত করেন । মজিনা এসব কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

Exit mobile version