The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে হারুনুর রশীদ ঢালীর ব্যাপক গণসংযোগ

 

কসবা প্রতিনিধি : আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা-আখাউড়া) জাকের পার্টির মনোনীত সম্ভাব্য প্রার্থী জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ও কসবা উপজেলা প্রেসকাবের সভাপতি জনপ্রিয় প্রবীন সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালী ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয়  এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন।
দীর্ঘ দিন যাবৎ তার নির্বাচনী এলাকায় মিলাদ মাহফিল, সভা সমিতি, শোকসভা, সামাজিক সাংস্কৃতি অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাকের পাটির প্রচার প্রচারণা চালিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাকের পার্টির কেন্দ্রীয় এক নেতা ও জেলার বেশ কয়েক জন নেতা জানান, কসবা-আখাউড়ার মাঠে ময়দানে যে ভাবে ব্যানার, ফ্যাস্টুন, প্রচার, গণসংযোগ অব্যাহত রেখেছেন জাকের পার্টি ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে একক ভাবে তাকে প্রার্থী দেওয়ার কথা ভাবছে।
ব্রাহ্মণবাড়িয়া -৪ সংসদীয় এলাকায় খ.ম.হারুনুর রশীদ ঢালী সাংবাদিককে মনোনয়ন দেবার ব্যাপারটা প্রায় নিশ্চিত । তাছাড়া গত এক সপ্তাহ ধরে খ.ম.হারুনুর রশীদ ঢালী তার এলাকায় দলীয় নেতাকর্মী, জাকেরান আশেকানসহ সাধারণ মানুষের সাথে ব্যাপক গণসংযোগ করছেন। এক কথায় জাকেরান ও আশেকানদের বিপদে আপদে, সুখে-দুঃখের সংবাদ পেলেই ছুটে আসেন বলেই বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৪ নির্বাচনী এলাকার জাকের পার্টি ও সহযোগি সংগঠনের তিনিই একমাত্র অভিভাবক হিসেবে কাজ করছেন। কসবা-আখাউড়া এলাকার বেশ কয়েকজন জাকেরপার্টি ও বাস্তুহারা ফ্রন্টের নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, প্রার্থী হিসেবে তাকেই চান ।
এ বিষয়ে খ.ম.হারুনুর রশীদ ঢালী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ছাহেব যদি তাকে মনোনয়ন দেয় সে অব্যশ্যই প্রার্থী হবেন। এ সময় আরও বলেন,তিনি মনোনয়ন পেলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দীর্ঘ ৩০ বছরের পেশাগত পরিচিতির মাধ্যমে সকলের ভোট যাতে জাকের পার্টি পায় সেজন্য আপ্রাণ চেষ্টা করবেন।

Exit mobile version