The voice of Brahmanbaria || Local news means the world is

দুই দিনের সফরে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যান ডব্লিউ মজিনা


ডেস্ক : আমেরিকান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা দুই দিনের সফরে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। জানা গেছে, মজিনা সোমবার বিকেল ৪টায় আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন রেস্ট হাউসে রাত্রি যাপন করবেন। পরদিন মঙ্গলবার সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে আশুগঞ্জ নৌবন্দর,আশুগঞ্জ সারকারখানা,বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের ২ নং লোকেশন পরিদর্শন করবেন। এরপর  সকাল ১০টায় সার্কিট হাউসে পৌছোবেন। পরে আমেরিকান রাষ্ট্রদূত জেলা পরিষদ মিলনায়তনে খান ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভাশেষে বিকেলে আখাউড়া স্থল বন্দর পরিদর্শন করবেন এবং টর্নেডো দুর্গত এলাকার উড়শিউড়া প্রাথমিক বিদ্যালয়ে একটি বিদেশী সংস্থা কর্তৃক নির্মিত ৫০টি ঘরের চাবী হস্থান্তর অনুষ্টানে অংশ গ্রহন করবেন।

Exit mobile version